শাররীক অসুস্থার কারনে রক্ত পরীক্ষা করাতে এসে ডাক্তারে হাতে মারধরের শিকার হলেন এক রোগী। ঘটনার ছবি করতে এলাকার মাতব্বরেরা বাঁধা দেয় সাংবাদিকদের বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ৩ নম্বর কলোনী এলাকায়।
জানা গিয়েছে, রতুয়া থানার চাঁদমুনির বাসিন্দা সাফিকুল শেখ। তার স্ত্রীর শারীরিক অসুস্থতার কারনে মালদায় রক্ত পরীক্ষা করানোর জন্য আসেন। বাসস্ট্যান্ডে নামতেই রিক্সা করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছিলো। পথে বেশকিছু দালাল তাদের রোগ সম্পর্কে জেনে তাদেরকে স্থানীয় ৩ নম্বর কলোনী এলাকার এক ল্যাবে নিয়ে আসে বলে অভিযোগ। এরপর তাকে ল্যাবের ভেতরে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষার যা মূল্য তার থেকেও বেশি টাকা চায়। এই কারণে ওই দম্পতি পরীক্ষা করাতে অস্বীকার করলে তাদের ঘরে আটকে মারধর শুরু করে বলে অভিযোগ। এরপর তাদের চিৎকারে স্থানীয় মানুষ ছুটে আসেন। এদিকে খবর সংগ্রহ করতে গেলে এলাকার মাত্তবরেরা সাংবাদিকদের বাঁধা দেয় বলে অভিযোগ। এমনকি রীতি মত হুমকি দিতে থাকে। ঘটনার খবর পেয়ে এলাকায় মানুষজন জমায়েত হলে মাতব্বররা এলাকা ছেড়ে চম্পট দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও এবিষয়ে কাউন্সিলার শিপ্রা রায় জানান, এখানে ভুয়ো ডাক্তাররা বসছে, পেসেন্ট পার্টির কাছ থেকে বেশি পরিমাণে টাকা চাইছে। যা দিতে না পাড়ায় এই গরিব দম্পতিকে মারধর করা হয়েছে, তাই তিনি প্রশাসনের কাছে এমন বেসরকারি ল্যাব গুলিকে বন্ধ করার দাবী জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4OeCrfkT_rs